খেলা

চেলসিকে বিদায় করে কোয়ার্টার-ফাইনালে ম্যানইউ

অনলাইন ডেস্ক

মার্কাস র‍্যাশফোর্ডের জোড়া গোলে চেলসিকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে প্রতিযোগিতাটির শেষ ষোলোর লড়াইয়ে স্বাগতিক চেলসিকে ২-১ গোলে হারায় ম্যানইউ। প্রথমার্ধে র‍্যাশফোর্ডের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে খেলায় সমতা ফেরায় রেড ডেভিলরা। আবার জ্বলে ওঠেন র‍্যাশফোর্ড। দারুণ এক গোলকে জয় এনে দেন ইংলিশ এই ফরোয়ার্ড।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই চেলসি বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারেনি তারা। ২৫তম মিনিটে গোল হজম করে বসে দলটি। পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে এগিয়ে নেন র‍্যাশফোর্ড।

ডি-বক্সে ম্যানইউ উইঙ্গার ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বারো গজ দূর থেকে স্পট কিক থেকে গোল করতে ভুল হয়নি র‍্যাশফোর্ডের।

ম্যাচের ৬১তম মিনিটে খেলায় সমতায় ফেরায় চেলসি। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলটি করেন বেলজিয়ান উইঙ্গার মিচি বাতসুয়াই। ৭৩তম মিনিটে ম্যাচে আবার পার্থক্য গড়েন র‍্যাশফোর্ড। ফ্রি-কিক থেকে জাল খুঁজে নেন ম্যানউই’র আক্রমণভাগের এই খেলোয়াড়। এই গোলে জয়ের উল্লাসে মাতে অতিথি দল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button