লিড নিউজ

রাজশাহীতে আজও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না গেলেও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে এদের মৃত্যু হয়। গতকাল রোববারও রাজশাহীতে ১০ জনের মৃত্যু হয়েছিল।

সোমবার (৬ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, নওগাঁর তিনজন ও নাটোরের একজন। পরিচালক জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে হাসপাতালের ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১৩৩ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button