জাতীয়

অতিঃ পুলিশ সুপারের ঝুলন্ত ও কনস্টেবল’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পৃথক ঘটনায় মাগুরায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত লাশ এবং মাগুরা পুলিশ লাইন্সে কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়ি থেকে লাবনী আক্তারের ওড়না পেঁচানো লাশ এবং মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতের ডিউটি থেকে ফিরে আজ সকাল সাড়ে সাতটার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন মাহমুদুল হাসান।

নিহতের নাম মাহামুদুল হাসান (২৩)। তার বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলায়। নিহত মাহমুদুল হাসান দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন।

অন্যদিকে, মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানা বাড়িতে এসে খুলনা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুল হক বলেন, লাবনী ছুটিতে ছিলেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু সেটি এখনই বলা যাচ্ছে না।

লাশ দুটির ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অতিঃ পুলিশ সুপারের — Key Insights & Complete Overview

Furthermore, if you are looking for reliable and comprehensive information about অতিঃ পুলিশ সুপারের, this in-depth guide covers every essential aspect you need to know. Therefore, we have outlined practical strategies, best practices, and expert insights regarding অতিঃ পুলিশ সুপারের so you can achieve optimal results quickly. Finally, follow the key steps and recommendations below to master this topic with confidence.

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button