খুলনা বিভাগসারাদেশ

খুমেক করোনা ইউনিটে শয্যা সংকটে রোগী ভর্তি বন্ধ

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত ১০০ শয্যার বিপরীতে ১৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। যে কারণে নতুন রোগী ভর্তি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এদিকে খুমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকালে করোনা ফোকাল পারসন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এদের মধ্যে তিন জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।”

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button