সারাদেশ

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ২ ইয়াবা ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতরা হলো- উত্তর শিলখালী গ্রামের মোহাম্মদ আমীন (৩৭) ও মৌলভী পাড়ার হেলাল উদ্দিন (২১)। ঘটনাস্থল থেকে দুটি দেশিয় তৈরি বন্দুক, পাঁচ হাজার পিস ইয়াবা, সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, আগে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে টেকনাফের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় মজুত রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় গ্রেপ্তার দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের কক্সবাজারের পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক টিটু ছন্দ্র শীল বলেন, ‘পুলিশ গুলিবিদ্ধ দুই ব্যাক্তিকে নিয়ে আসেন। তাদের শরীরে একজনের দুটি, আরেক জনের তিনটি গুলির আঘাত রয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button