সারাদেশ

পোরশায় লাকড়ি ভেবে সাপের গায়ে হাত : দংশনে গৃহবধূর মৃৃত্যু

কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ : বুধবার সকালে নওগাঁর পোরশায় সাপের কামড়ে শাহিনুর বেগম (২৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছাতিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

নিহতের পরিবারের লোকজন জানান, সকাল ৭ টায় শাহিনুর রান্নার খড়ি আনার জন্য পাশের ঘরে যান। খড়ি নেয়ার সময় খাড়ির ভীতর লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপের গায়ে হাত পড়লে সাপটি তাকে কামড়ে দেয়। শাহিনুরের চিৎকারের বাড়ীর লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের নির্দেশ দেয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button