রাজশাহী বিভাগসারাদেশ

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোকুল বগুড়ায় গত মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে কদম ও বকুল ফুলের চারা রোপণ ও প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্মদ চিশ্তী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন, প্রক্টর (ভারপ্রাপ্ত) মোঃ জনি মিয়া, ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ শাকিল হোসেন, বিওটি চেয়ারম্যানের একান্ত সচিব আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button