সারাদেশ

গভীর রাতে দোকানে আগুন নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চায়ের দোকানে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বায়েজীদ (১৮) ও আলমগীর (১৯)।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামের একটি চায়ের দোকানের আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছে পুলিশ। নবীনগর থানার ওসি রণজিৎ রায় জানান, বায়েজীদ ও আলমগীর শ্রীরামপুর গ্রামের শাহজাহান মিয়ার চায়ের দোকানে কাজ করত।

মঙ্গলবার রাতে দুর্গাপূজার মূর্তি বিসর্জন দেখে দোকানে এসে ঘুমিয়ে পড়েন তারা। রাত ৩টার দিকে দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এ আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বায়েজীদ ও আলমগীর মারা যান।

পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহত চাচা ও ভাতিজার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button