সারাদেশ

জয়পুরহাটে শত বছরের পুরনো মুদ্রা উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে একটি পুরনো বাড়ির দেয়াল থেকে শত বছরের পুরনো মুদ্রা উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) আক্কেলপুর থানার পুলিশ উপজেলার গণিপুর উত্তরপাড়া গ্রামের পুরনো একটি বাড়ি ভাঙার সময় এ মুদ্রা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়া গ্রামের পুরনো বাড়িটি ভাঙার সময় মাটির দেয়াল খুঁড়তে শুরু করলে শ্রমিকেরা একটি ছোট্ট পাতিল দেখতে পান। পাতিলের ভেতর ৩৪টি মুদ্রা দেখে গুপ্তধন ভেবে এগুলোর ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হলে বিষয়টি সকলের মধ্যে জানাজানি হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ঘটনাস্থলে পুলিশ এসে ৩ জন শ্রমিক ও ১ জন গ্রামবাসীর নিকট থেকে মুদ্রাগুলো জব্দ করে থানায় নিয়ে যায় এবং মুদ্রাগুলো স্থানীয় সাংবাদিকদের শুক্রবার দুপুরে দেখান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button