সারাদেশ

খানসামা প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মোঃ গোলাম কিবরিয়া রনি, খানসামা(দিনাজপুর) : দিনাজপুরের খানসামা প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে জাঁকজমক পূর্ণভাবে ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় । শনিবার দুপুর ১২ টায় প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা শাখার সাধারণ সম্পাদক মোঃ সফিউল আযম চৌধুরী লায়ন, বিশেষ অতিথি দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ শরিফুল ইসলাম প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগ ১নং আলোকঝাড়ী ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ মকছেদুল গণি রাব্বু শাহ, দিনাজপুর এনটিভি জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, খানসামা থানার এস,আই ফিরোজ আহম্মেদ বক্তব্য রাখেন । বক্তারা প্রেস ক্লাবের সাফল্য কামনা করে বলেন, সাংবাদিকতা একটি গুরুত্ব পূর্র্ণ মহান পেশা । সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ । সমাজের নানা সমস্যা ,অপরাধ ,উন্নয়ন সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরা হয় । এছাড়াও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল, সহ-সভাপতি তফিজ উদ্দিন আহম্মেদ, দৈনিক বাংলাদেশের আলো, খানসামা প্রতিনিধি মোঃ গোলাম কিবরিয়া রনি, দৈনিক খবরের আলো খানসামা প্রতিনিধি মোঃ শাহিনুর রহমান শাহিন, খানসামা থানা এস,আই আনোয়ারুল ইসলাম, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম,আব্দুল লতিফ,আবু সাঈদ শাকিল মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button