সারাদেশ

সৈয়দপুর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে নানক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ

নীলফামারী প্রতিনিধি\ নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল আকস্মিক ভাবে পরিদর্শন করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৬ অক্টোবর)দুপুরে আকস্মিক ভাবে সৈয়দপুর বিমানবন্দর থেকে হাসপাতাল পরিদর্শনে আসেন । পরিদর্শনকালে বর্তমান ও যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক হাসপাতালে বিভিন্ন সমস্যাবলী সম্পর্কে অবহিত হন।

এ সময়ে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দসহ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এখানে নাক-কান, গলা ও চর্ম-যৌন রোগের চিকিৎসক নেই, এনেসথেসিয়ালিষ্ট না থাকায় অপারেশনের কার্যক্রম বন্ধ, রোগীদের প্রয়োজনীয় বাথরুম নেই। ডিজিটাল এক্সরে মেশিনসহ অত্যাধুনিক জিনিসপত্রের অভাবে ডিজিটাল যুগেও এনালগ রয়ে গেছে।বিষয়গুলো জেনে উনারা প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button