সারাদেশ

আত্রাইয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী আলোচনা সভা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন নির্মূলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় আত্রাই থানার আয়োজনে উপজেলার গুড়নই সিনিয়র (আলিম) মাদ্রাসা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গুড়নই সিনিয়র (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ্য জারজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোসলেম উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যক্ষ আব্দুর রশিদ ফারুকী, শিক্ষক মোজাহারুল ইসলাম, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, আত্রাই থানা ডিএসবি নুরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button