দুর্যোগসারাদেশ

চট্টগ্রামে আত্মসমর্পণের পর ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর খুলশী থানায় খুনসহ ১৩ মামলার এক আসামি আত্মসমর্পণের পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মোহাম্মদ বেলাল (৪৩) নামে ওই আসামি বন্দুকযুদ্ধ হওয়ার ১২ ঘণ্টা আগে থানায় আত্মসমর্পণ করেছিলেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এ বন্দুকযুদ্ধ হয় বলে দাবি করেছে  পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, বেলাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। ১১টি মামলায় জামিনে ছিল। দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বেলালের বিরুদ্ধে। বুধবার দুপুরে বেলাল থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বেলাল স্বাভাবিক জীবনে ফিরতে চান বলে পুলিশকে জানিয়েছে। আমরা তাকে আইন অনুযায়ী সহযোগিতা করবো।

কিন্তু তার দেওয়া তথ্যের  ভিত্তিতে নগরের জালালাবাদের পাহাড়ে রাতে বেলালকে অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়া হলে তাকে ছিনিয়ে নিতে চেষ্টা করে একদল সন্ত্রাসী। এতে উভয়পক্ষের মধ্যে ২০ মিনিট বন্দুকযুদ্ধ হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং ৪টি রাম দা উদ্ধার করা হয়েছে ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button