শিক্ষাঙ্গন

আইএসসি বোর্ডের পরিচালক হলেন ঢাবি অধ্যাপক

আগামী পাঁচ বছরের (২০১৯-২৪) জন্য ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজি বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান। তিনিই প্রথম বাংলাদেশি যিনি এই মর্যাদাপূর্ণ পদে নিয়োজিত হয়েছেন।

২৭ থেকে ৩০ অক্টোবর কাতারের দোহাতে চলাকালীন একটি আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি অধ্যাপক ড. জিয়াউর রহমানকে এই সম্মানজনক পদে নিয়োজিত করা হয়।

এ সময় অধ্যাপক ড. জিয়াউর রহমান বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিদের সামনে বাংলাদেশকে তুলে ধরেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. জিয়াউর রহমান বর্তমানে বাংলাদেশ সোসাইটি অব ক্রিমিনোলজির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতাও।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button