সারাদেশ

পদ্মায় জেলের জালে ২০ কেজি ওজনের রুই মাছ

রাজবাড়ীর পদ্মা নদীতে সোমবার মধ্যরাতে গোপাল হালদার নামে এক জেলের জালে ২০ কেজি ওজনের রুই মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার দৌলতদিয়াঘাটে গিয়ে দেখা যায়, মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছেন।

মাছটি দৌলতদিয়াঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২৪০০ টাকা কেজিদরে ৪৮০০০ টাকা দিয়ে কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে গোপাল হালদারের কাছ থেকে ৪৮০০০ টাকা দিয়ে আমি মাছটি কিনেছি। মাছটি আরও বেশি দামে বিক্রির আশা করছেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button