শিক্ষাঙ্গন

বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণে স্টামফোর্ডের শিক্ষার্থীদের রিট

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণের জন্য বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৪১ শিক্ষার্থী হাইকোর্টে একটি রিট করেছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া এসব শিক্ষার্থী রিটটি করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটকারী শিক্ষার্থীদের আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম বলেন, আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুবিধা দিচ্ছে না। এ কারণে রিট করা হয়েছে।

আবেদনে আইন সচিব, শিক্ষা সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিবাদী করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button