বিনোদন

পাখির সংসার ভেঙ্গে যাচ্ছে!

সংসার ভাঙছে কলকাতার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’তে পাখি চরিত্রে অভিনয় করে পরিচিত পাওয়া অভিনেত্রী মধূমিতার। ভালোবাসে সিরিয়ালের আরেক অভিনেতা শিল্পী সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের চার বছর চলছে তাদের।

বিয়ের চার বছরের মাথায় পশ্চিবাংলার গণমাধ্যম সংবাদ প্রতিদিন প্রকাশ করেছে এই খবর।

একে অপরকে ভালোবেসে অনেক বাধা-বিপত্তি কাটিয়ে এক সুতোয় আবদ্ধ হয়েছিলেন তারা। কিন্তু এক ছাদের নীচে তাদের আর থাকা হচ্ছেনা। ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন উভয়ই। তবে কেনো ডিভোর্স হচ্ছে তাদের এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়নি কিছুই।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৮ বছর আগে যেভাবে শুরু করেছিলেন, বর্তমানে সেই ভালোবাসার টানটা অনেকটাই কমে গিয়েছে। তবে স্ট্রাগলের দিনগুলোতে মধুমিতা পাশে থাকায় তাকে ধন্যবাদও জানাতে ভোলেননি সৌরভ। মাস ছ’য়েক আগে সৌরভ বাবাকে হারিয়েছেন।

সৌরভ এবং মধুমিতা দু’জনেই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হওয়ার। মধুমিতার কথায়, তারা ভালো বন্ধু থাকার পর বিয়ে করেছিলেন। আর স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা হলে বা তাদের রসায়ন আর আগের মতো কাজ না করলে, একসঙ্গে থেকে শুধু মানুষকে দেখানোর জন্য আর ভাঙা সম্পর্ক বয়ে বেড়ানোর কোনও মানে হয় না। আলাদা হওয়ার পর সৌরভের জীবনে ভালো কিছু হলে আমার যেমন ভালো লাগবে, আশা করি সৌরভেরও আমার জন্য একই অনুভূতি থাকবে।’

‘সবিনয়ে নিবেদন’ মেগা ধারাবাহিকে প্রথমবার এই জুটিকে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সেটাও ২০১১ সালে  প্রথম কাজের পর থেকেই দু’জনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। আর বছর চারেক সেই বন্ধুত্বের পর তারা আবদ্ধ হন বিবাহবন্ধনে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button