বিনোদন

জলের গানের অ্যালবামে বারী সিদ্দিকী

নতুন অ্যালবাম নিয়ে শ্রোতা মাতাতে আসছে জলের গান। এর নাম রাখা হয়েছে ‘নয়ন জলের গান’l এতে রয়েছে মোট একডজন গান। এর মধ্যে একটি গান গেয়েছেন প্রয়াত সংগীতশিল্পী বারী সিদ্দিকী।

আগামী ২৭ অক্টোবর প্রকাশ হতে যাচ্ছে জলের গানের তৃতীয় অ্যালবামটিl একইদিনে অফলাইন ও অনলাইনে মুক্তি পাবে ‘নয়ন জলের গান’। ইউটিউবে মুক্তির পাশাপাশি সিডিতে পাওয়া যাবে এটি।

মাত্র ১০০ টাকায় জলের গানের ‘গানের খাতা’ কিনলেই পাওয়া যাবে এই অ্যালবাম। জলের গানের অফিসিয়াল ফেসবুক পেজে অর্ডার করে বাড়িতেই পাওয়া যাবে সিডিটি। আর ইউটিউবে গানের ভিডিও তো থাকছেই।

বারী সিদ্দিকী গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করতেন। জলের গানও একই ধাঁচের সংগীতচর্চা করে। সেই সূত্র ধরেই তাদের একসঙ্গে কাজ করা হয়েছে বলে জানান জলের গানের শিল্পী রাহুল আনন্দ।
১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। তার পুরো নাম আবদুল বারী সিদ্দিকী। ২০১৭ সালের ২৪ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button