রংপুর বিভাগসারাদেশ

বিরামপুরে ফেনসিডিল সহ ২ নারী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ  দিনাজপুরের বিরামপুরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ ২ নারীকে আটক করেছে থানা পুলিশ। আটকৃত ২ জন হলেন, বিরামপুর পৌরসভার পূর্ব জগন্নাথপুর মৌজার শালবাগান মহল্লার আরিফুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৩০) ও একই মহল্লার আব্দুল কাদেরের স্ত্রী দুলালী বেগম স্বপ্না (২৮)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর নির্দেশে থানা পুলিশের একটি টিম উপজেলার হাবিবপুর বাজার এলাকায় শনিবার (১লা মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে ২ নারীকে ১৫ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আজ রবিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।
ওসি মনিরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে বিরামপুর থানা পুলিশের নিয়মিত অভিযান অব‍্যহত থাকবে এবং মাদকের বিষয়ে কাউকেই কোন ছাড় দেওয়া হবেনা।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button