রংপুর বিভাগসারাদেশ
ঠাকুরগাঁওয়ে সড়ক প্রাণ হারালো যুবক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ঠাকুরগাঁও – পঞ্চগড় মহাসড়কে দুর্ঘটনায় সেলিম ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হন।
রবিবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলার সালান্দর রেডিও সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। সেলিম সদর উপজেলার সালান্দর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, রেডিও সেন্টার এলাকায় রাস্তা পারাপারের সময় কোন এক গাড়ির ধাক্কা এ ধরনের ঘটনা ঘটেছে। সেলিম রেডিও সেন্টার এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সাথে সাথে স্থানীয়রা তাকে নিয়ে অটোচার্জার যোগে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। এতে অবস্থার উন্নতি না হলে ওই হাসপাতালের কর্তৃপক্ষ তাকে রংপুরে রেফার্ড করার সিদ্ধান্ত নেয়। এর কিছুক্ষণ পর ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যায়।
এই বিষয়ে বোদা হাইওয়ে থানার ওসি কেরামত আলী জানান, খবর পেয়ে আমরা জেনারেল হাসপাতালে গিয়ে লাশ আমাদের হেফাজতে নেয়ার প্রক্রিয়া শেষ করি। এবং নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁওয়ে সড়ক প্রাণ — Key Insights & Complete Overview
Furthermore, if you are looking for reliable and comprehensive information about ঠাকুরগাঁওয়ে সড়ক প্রাণ, this in-depth guide covers every essential aspect you need to know. Therefore, we have outlined practical strategies, best practices, and expert insights regarding ঠাকুরগাঁওয়ে সড়ক প্রাণ so you can achieve optimal results quickly. Finally, follow the key steps and recommendations below to master this topic with confidence.



