শিক্ষাঙ্গন

বিএড ৩য়-৫ম সেমিস্টারের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

২০১৮ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার এবং তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অনলাইনে আবেদনের শুরু হয়েছে আজ রবিবার (২৫ আগস্ট) থেকে। পুনর্নিরীক্ষণের এ আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ৫ সেপ্টেম্বর।

গেল রবিবার (১৮ আগস্ট) নিজস্ব ওয়েবসাইটে ফল পুনর্নিরীক্ষণের অনলাইনে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৮ সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে।বিএড ৩য়-৫ম সেমিস্টারের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button