রাজশাহী বিভাগসারাদেশ

শেরপুরে করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতা কর্মসূচী

শেরপুর প্রতিনিধি: করোনা পরিস্থিতি নতুন করে অবনতি হওয়ায় করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুর জেলা পুলিশ আলোচনা, র‌্যালী ও মাক্স বিতরণ কার্যক্রম শুরু করেছে।
আজ বেলা ১১টার সময় শেরপুর নিউমার্কেট মোড়ে পুলিশ সুপার নাহিদ হাছান চৌধুরী এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ওসি ডিবি মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব হাসান শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলার প্রতিটি উপজেলাতেই পুলিশ এ কর্মসূচী শুরু করেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button