বিনোদন

আবার একফ্রেমে রণবীর-ক্যাটরিনা

দুজনের বিচ্ছেদে মন ভেঙেছিল তাদের ভক্তদেরও। এখন প্রেমের কোনও রেশ নেই। দুজনেই আলাদা করে নিজের মতো ভালোই আছেন। কিন্তু দর্শক এখনও দুজনকে আবার একসঙ্গে দেখতে পেলে খুশি হবেন? আর দর্শকদের সেই ইচ্ছাপূরণ হতে চলেছে খুব শিগগিরই।

রণবীর ও ক্যাটরিনা নাকি আবার একসঙ্গে কাজ শুরু করছেন। তবে কোনো ছবিতে নয়, একটি বিজ্ঞাপনে তাদের একত্রে দেখা যাবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জানা গেছে,  একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে কাজ করবেন তারা। তবে ক্যাটরিনা রণবীর একা নয়। তাদের রসায়নকে আরও ফুটিয়ে তুলতে থাকবেন র‌্যাপার বাদশা। ক্যাটরিনা ও রণবীরকে সর্বশেষ বড় পর্দায় দেখা যায় অনুরাগ বসুর ছবি ‘জগ্গা জাসুস’-এ।

রণবীর এই মুহূর্তে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, ডিম্পল কাপাডিয়া, ও মৌনি রায়। অন্যদিকে ক্যাটরিনা এই মুহূর্তে অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী ছবি নিয়ে ব্য়স্ত রয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button