বিনোদন

বুবলীকে নিয়ে তালাশ

সৈকত নাসিরের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। ছবির নাম ‘তালাশ’। এ ছবিতে বুবলীর সহ-অভিনেতা হিসেবে আছেন একে আজাদ আদর ও আসিফ আহসান খান। বুবলী বলেন, ‘লকডাউনে সম্প্রতি সৈকত ভাইয়ের এ ছবিতে চুক্তিবদ্ধ হলাম। মজার কথা হলো ছবিটির প্রাথমিক আলোচনা ও প্রস্তুতি অনলাইন প্লাটফর্মেই সেরে নিচ্ছি। শিগগিরই শুটিং শুরু হবে ছবিটির।’
উল্লেখ্য, এর আগে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে অভিনয় করেন বুবলী। ছবিতে তার বিপরীতে ছিলেন নিরব। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button