খেলাসারাদেশ

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরন ও রিপোর্টার্স ইউনিটিতে কম্পিউটার বিতরন

সোলায়মান পিন্টু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরন ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে কম্পিউটার বিতরন করা হয়েছে। রবিবার দুপুর বারোটার দিকে পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপকরন সামগ্রী বিতরন করা হয়। জেলা পরিষদ সদস্য ফিরোজ শিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা পরিষদ সদস্য মোশারেফ হোসেন, সরকারী এমবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল আলম, মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাইদ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির এবং কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মিজানুর রহমান বুলেট। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, পটুয়াখালী টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স,কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মিলন সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এসময় জেলা পরিষদের পক্ষ থেকে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে হোয়াইট বোর্ড, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নামের বইসহ বিভিন্ন শিক্ষা উপকরন এবং কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে কম্পিউটার বিতরন করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button