সারাদেশ

ভালুকায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ভালুকা উপজেলা উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের ১ নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহিদুল ইসলাম ভালুকা উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের আবুল হাশেমের ছেলে।

ভালুকা উপজেলা উথুরা ইউনিয়নের ইউপি সদস্য মো. মোশারফ হোসেন জানান, নিহতের পরিবারের সদস্যরা রবিবার সন্ধ্যার দিকে দেখতে পায় কাপড় দিয়ে পেঁচিয়ে জাহিদুল গাছের সঙ্গে ঝুলে রয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী ভালুকা মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।

ভালুকা মডেল থানার (এসআই) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন দৈনিক অধিকারকে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দিকে জানান, ওই কিশোরের কী কারণে মৃত্যু হয়েছে-বিষয়টি ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button