খেলা

মেসির রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক :

বর্তমান ফুটবলের বিস্ময় বালক কিলিয়ান এমবাপ্পে। এবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে হ্যাটট্রিক করে লিওনেল মেসির রেকর্ড ভেঙেছেন এই ফরাসি তারকা। মঙ্গলবার রাতে ক্লাব ব্রুজের বিপক্ষে পিএসজির ৫-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে তিন গোল করেন এমবাপ্পে।

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে ন্যূনতম ১৫ গোল করার রেকর্ড এখন ২০ বছর এই ফরাসি ফরোয়ার্ডের। এতদিন রেকর্ডটা ছিল মেসির। ২১ বছর ২৮৮ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন বার্সেলোনা তারকা। এমবাপ্পে মেসির রেকর্ড ভাঙলেন ২০ বছর ৩০৬ দিন বয়সে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button