জাতীয়লিড নিউজ

সাভারে বাসের ধাক্কায় নিহত ২

সাভারের আশুলিয়ার কবিরপুরে বাসের ধাক্কায় দু’জন মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৩২) ও আবদুল জলিল (৩৩)।

আশুলিয়া থানার ওসি রিয়াজুল হক দিপু এসব তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, কবিরপুর এলাকায় নবীনগর চন্দ্রা সড়কে একটি বাস বিকল হয়ে পড়ে। বিকল বাসটিকে উদ্ধার করতে আরেকটি বাস দড়ি দিয়ে বাঁধছিলেন জাহাঙ্গীর আলম ও আবদুল জলিল। এ সময় ঢাকাগামী আরেকটি বাস ওই বাসটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন মারা যান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button