রাজশাহী বিভাগ

সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব

নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে  ২০২২ শিক্ষাবর্ষে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ উৎসব শিশু  থেকে পঞ্চম ও সপ্তম শ্রেণির বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন। সভাপতিত্ব করেন ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন আমিনুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মোখলেছুর রহমান। এ সময় সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ।  পরে প্রধান অতিথি উল্লেখিত শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই  তুলে দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button