সারাদেশসিলেট বিভাগ

করোনায় চলে গেলেন নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (৭ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃস্পতিবার (৮ জুলাই) মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন আলিফ লায়লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে আলিফ লায়লার করোনা শনাক্ত হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী পরিবেশ অধিদফতরের পরিদর্শক হিসেবে কর্মরত। আলিফ লায়লার স্বামীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button