দুর্যোগসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ কিরণগঞ্জ সীমান্তে সোয়া লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান
পরিচালনা করে মালিক বিহিন ৩২৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল
উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল
হাসান ফেনসিডিল আটকের সত্যতা নিশ্চিত করে রবিবার সকাল পৌণে ৯টায়
জানিয়েছেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের কিরণগঞ্জ
বিওপির হাবিলদার মো. মনির হোসেনের নেতৃত্বে একটি টহল দল শনিবার দিবাগত
গভীর রাত পৌণে ২টায় রবিবার সীমান্ত পিলার ১৭৯/২-এস হতে ২ শত গজ
বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ফেনসিডিলের
বোতলগুলো উদ্ধার করে।

উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ১ লক্ষ ২৯ হাজার ৬ শত টাকা যা মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button