রাজশাহী বিভাগসারাদেশ

লালপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে রাবেয়া খাতুন (১৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে । শনিবার উপজেলার জোতদৈবকী গ্রামে এই ঘটনা ঘটে । সে উপজেলার লালপুরের পদ্মা নদীর চর এলাকার বাদলের মেয়ে এবং বৈদ্যনাথপুর গ্রামের হাসিবুল ইসলামের স্ত্রী।
জানা যায়, রাবেয়া জোতদৈবকী গ্রামে তার নানা মৃত তানছের আলীর বাড়ীতে বেড়াতে আসে। দুপুর সাড়ে ১২ টার দিকে সে সবার অজান্তে
ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।
এবিষয়ে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে এনে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button