খুলনা বিভাগসারাদেশ

মহম্মদপুরে পল্লী বিদ্যুৎ গ্রাহকের এক মাসের বিল ৪ লাখ ৭৩ হাজার ৭৫১ টাকা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পবিত্র কুমার বিশ্বাস নামের এক পল্লী বিদ্যুতের গ্রাহক ভূতুড়ে বিল এসেছে।গত মাসের বিদ্যুৎ বিলের পরিমাণ এসেছে ৪ লাখ ৭৩ হাজার ৭৫১ টাকা।পবিত্র মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের মৃত শ্রীপতি বিশ্বাসের ছেলে। পবিত্র কুমার বিশ্বাসের মা মীরা রানী জানান, এই বাড়িতে শুধু আমি একাই থাকি। জানুয়ারি মাসে ৩৫০ এবং ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ বিল এসেছে ২৮৩ টাকা। কিন্তু মার্চে চার লাখ ৭৩ হাজার ৭৫১ টাকার ভূতুড়ে বিল ধরিয়ে দেওয়া হয়েছে। অথচ আমাদের কোনো বকেয়া নেই। বাড়িতে আমি ছাড়া কেউ থাকে না। মহম্মদপুর সাব-জোনাল অফিসের এজিএম রেজাউল করিম বলেন, এটা তেমন কিছু না, কম্পিউটারে পোস্টিং দেওয়ার সময় ভুল হয়েছে। বিলের কপি নিয়ে এলে ঠিক করে দেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button