ঢাকা বিভাগসারাদেশ

সাভারে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

রাজধানীর অদূরে সাভারে একটি তৈরি পোশাক কারখানার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় সিলভার অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানার সপ্তম তলার গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ওই কারখানার সপ্তম তলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, সাভার ফায়ার সার্ভিসের দুটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে বলেন, “সিলভার অ্যাপারেলস কারখানার সপ্তম তলার গোডাউনে আগুন লেগেছে। আগুনের ভয়াবহতা অনেক বেশি। আমরা ছয়টি ইউনিট নিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে আরও সময় লাগবে।”

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button