বরিশাল বিভাগসারাদেশ

কলাপাড়ায় এক শিশুকে জঙ্গলে নিয়ে হাত-পা বেঁধে যৌণ নিপীড়ণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জঙ্গলে নিয়ে হাত-পা বেঁধে প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (০৮) যৌণ নিপীড়ণ করেছে এক বখাটে। বুধবার সন্ধায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গ্রামবাসী বখাটে হুমায়ুন (২২) কে আটক করে থানায় খবর দিলে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নির্যাতনের শিকার ওই ছাত্রী উপজেলার চরপাড়া সাফাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার রাতেই শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মেলাপাড়া গ্রামের বেড়িবাঁধের উপর দিয়ে বাসায় ফেরার পথে একই ইউনিয়নের সাফাখালী গ্রামের সোলায়মান হাওলাদারের ছেলে হুমায়ুন চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ওই ছাত্রীকে ডেকে পাশ্ববর্তী গোলবাগানে নিয়ে যায়। এরপর শিশুটির হাত-পা বেঁধে জামাকাপড় খুলে যৌণ নিপীড়ন চালায়। এসময় শিশুটি ডাকচিৎকার দিলে পার্শ্ববর্তী মসজিদের মুসুল্লীরা এগিয়ে এলে হুমায়ুন শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন ধাওয়া করে তাকে আটক করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button