রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস এর পক্ষ থেকে বিপিএমসিএ‘র সভাপতির আশু রোগমুক্তি কামনা

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) এর সভাপতি এম এ মুবিন খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জাপান ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। উল্লেখ্য বেসরকারি স্বাস্থ্য খাতের অন্যতম পুরোধা সম্মানিত সভাপতি মুবিন খান দেশের বেসরকারি খাতের কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সুবিধা সুসংগঠিত করে সম্মুখ সারির কোভিড যোদ্ধা হিসেবে সার্বক্ষণিক অবদান রাখছেন। এ মহান ব্যক্তিত্বের রোগ মুক্তি কামনায় টিএমএসএস দাখিল মাদ্রাসা ও ইয়াতীমখানায়, খতমে ইউনুস ও বিপদ থেকে মুক্তির দোয়া করা হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button