রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে পোস্ট কোভিড ওয়ার্ডের উদ্বোধন

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল ঠেঙ্গামারা বগুড়ায় গতকাল বৃহস্পতিবার হাসপাতালের ১১তম তলায় ১০ শয্যা বিশিষ্ট পোস্ট কোভিড ওয়ার্ডের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের পরিচালক ডাঃ আবু সালেহ মোহাম্মদ বরকতুল্লাহ, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল সার্ভিসেস) ডাঃ মোঃ মোকলেছুর রহমান, মেডিসিন বিভাগের প্রধান এবং কোভিড ইউনিটের চীফ কন্সালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ আজিজুর রহমান, মেডিসিন বিভগের অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসাইন, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মাহবুব আলম সিদ্দিক, মেডিসিন বিভাগের আউটডোর/ ইনডোর মেডিকেল অফিসার এবং নার্সগণ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button