সারাদেশ

ইয়াবাসহ কলেজ ছাত্র গ্রেফতার

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হেলিপ্যাড কবিরের ভিটা এলাকার সামছুল হকের কলেজ পড়–য়া ছেলে আরিফ (২০) কে তার নিজ বাড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। সে নাগেশ্বরী সরকারি ডিগ্রী কলেজের অনার্স ১ম বষে ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র।

বুধবার দিবাগত রাতে পুলিশের একটি টহল দল এসআই বাতেন ও এএসআই রাকিবুল সহ সঙ্গীয় ফোর্স আরিফের বাড়িতে তল্লাসী চালিয়ে ঘরে রাখা তার ব্যবহৃত পাঞ্জাবীর পকেট হতে ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আরিফকে আটক করে থানা নিয়ে আসে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button