খুলনা বিভাগসারাদেশ

ভাঙ্গায় অবৈধ ইট ভাঙ্গা মেশিন জব্দ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী অবৈধ ইট ভাঙ্গা মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেশিন মালিককে অর্থ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ই জুন) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ব্যারিস্টার সজিব আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসিল্যান্ড সজিব আহমেদ জানান, শাহমুল্লুকদি সড়কের পাশে মেশিনের মাধ্যমে ইট ভাঙ্গতেছিল। এতে ইটের গুড়া বাতাসে মিশে দূষিত হচ্ছে পরিবেশ। পরিবেশ দূষণ করার খবর পেয়ে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ ইট ভাঙ্গা মেশিন জব্দ হয়। সেই সঙ্গে তিনজনকে আটক করা হয়।এরপর গন উপদ্রুপ আইনে অর্থ জরিমানা করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button