রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরের প্রবীন রাজনীতিবিদ শমসের আলী বসুনিয়ার ইন্তেকাল

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার  বসুনিয়াপাড়ার বাসিন্দা প্রবীন আওয়ামীলীগ নেতা, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সদস্য শমসের আলী বসুনিয়া ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি………রাজিউন) সোমবার রাত ৯.১৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ওইদিনই বাদ যোহর বসুনিয়াপাড়া স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও নাতিনিতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম শমসের আলী বসুনিয়া একজন স্বচ্ছ রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন।
প্রবীন এ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার এলাকাসহ পুরো শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এ মানুষটাকে শেষ বারের মত দেখতে মরহুমের বাড়িতে অসংখ্য নেতা,কর্মী ও সাধারন মানুষে ভীর বাড়তে থাকে।
মরহুম শমসের আলী বসুনিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য মরহুম শমসের আলী বসুনিয়া সৈয়দপুর জেলা  যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান বসুনিয়ার পিতা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button