বিজ্ঞান ও প্রযুক্তি

আপনার এনআইডি দিয়ে কয়টি সিম জেনে নিন সহজেই

নিরাপত্তার জন্য সব ধরনের ঝামেলা এড়াতে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে তা সহজেই জেনে নিতে পারেন । একটি এনআইডি দিয়ে কয়টি মোবাইল কোম্পানির সিম নিবন্ধিত হয়েছে কোনো চার্জ ছাড়াই তা ঘরে বসেই জানা যায়।

জেনে নিন নিবন্ধিত সিমের সংখ্যা: যেকোনো মোবাইল থেকে কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য অপশন আসবে। তখন এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন। কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে সব চলে আসবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button