সারাদেশ

ধামইরহাটে প্রবাসী ফিরোজ-দোলা দম্পত্তির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ ও দুস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাটে আমেরিকান প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন ও তার স্ত্রী দেলোয়ারা দোলা দম্পত্তির উদ্যোগে মসজিদ, মাদরাসা, এতিমখানাসহ ১শ ৬০ পরিবারের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ করেন। শনিবার ১৯ জুলাই সকাল ১১ টায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ প্রাঙ্গনে করোনায় কর্মহীন হয়ে পড়া দুস্ত ১শ ৬০টি পরিবারের মাঝে চাল,ডাল, পিয়াজ, তৈল, লবন ও সাবান বিতরণ করেন আমেরিকা প্রবাসী ফিরোজ-দোলা দম্পতির পক্ষে ফিরোজের ছোট ভাই মো. ফরিদুল ইসলাম ও রুহেল আহম্মেদ। এ সময় ধর্মীয় প্রতিষ্ঠান ৩টি মসজিদ, ১টি মাদরাসা ও এতিম খানায় মোট ৮০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। বিতরণী অনুষ্ঠানে ধামইরহাট সরকারী  এম এম ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রভাষক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button