রাজশাহী বিভাগসারাদেশ

মেঘনা ব্যাংকের আর্থিক সহায়তায় ও টিএমএসএস’র উদ্যোগে বগুড়ায় খাদ্য সামগ্রী বিতরণ

মেঘনা ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় ও টিএমএসএস’র উদ্যোগে  বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে করোনা সংকট মোকাবেলায় বিপদগ্রস্থ, কর্মহীন, দরিদ্র অসহায় জনগোষ্ঠির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিরতণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আল হাসিবুল হাসান সূরুজ। তিনি তার বক্তব্যে বলেন করোনা মহামারির কারনে মানুষ কাজ হারিয়ে কষ্টে রয়েছে। তাদের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান গুলোকেও এগিয়ে আসতে হবে। করোনা সংকট মোকাবেলায় সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যাদের বয়স হয়েছে তাদের নির্দেশনা অনুযায়ী টিকা নিতে হবে। টিএমএসএস’র আজীবন সদস্য ও উপদেষ্টা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর পরিচালক মোহাম্মদ আলী মিঠু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেঘনা ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, কাহালু থানার ওসি (তদন্ত) মোঃ হারুনূর রশিদ, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হাসান প্রাং প্রমূখ। সার্বিক দায়িত্ব পালন করেন টিএমএসএস এর জোনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, জোন প্রধান শাহীন মাহমুদ। বিতরণকৃত খাদ্য সামগ্রী প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি মুড়ি, ১ লিটার তেল, ২ কেজি লবণ, ২ কেজি পিঁয়াজ, ৩টি কাপড় কাঁচার সাবান ও ১টি গায়ে মাখা সাবান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button