রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় বখাটেদের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু : আটক ১৫

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ১৫ জন বখাটে যুবককে আটক এবং সেইসাথে একটি এফজেড মোটর সাইকেল জব্দ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিবির ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের জলেশ্বরীতলা,আলাতাফুনেচ্ছা খেলার মাঠ, বকশিবাজার, ইয়াকুবিয়ার  স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র ফয়সাল মাহমুদ জানান, সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবাঞ্চিত আড্ডা থামাতে পুলিশের এই অভিযান চালানো হয়। এতে করে বখাটে ছেলেদের উৎপাত কমা সহ নানা রকম অপকর্ম কমে যাবে। মূলত বিভিন্ন এলাকায় যেন গ্যাং কালচার গড়ে না উঠতে পারে সেজন্য এই অভিযান শুরু করা হয়েছে। নয়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশে  এ অভিযান শুরু করা হয়েছে। তিনি আরও জানান, অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নিয়ে আটক কিশোরদের ছেড়ে দেয়া হবে।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button