খেলা

বারমুডার ৪৫ বছরের আক্ষেপ গুছালেন ফ্লোরা

৪৫ বছর ধরে অলিম্পিকে কোনো পদক জিততে পারেনি বারমুডা। দেশটির সেই আক্ষেপ গুছিয়েছেন ৩৩ বছর বয়সী অ্যাথলেট ফ্লোরা ডাফি। মেয়েদের ট্রায়াথলনে বাজিমাত করে বারমুডার ইতিহাসে দ্বিতীয় পদক ও প্রথম সোনা জিতেছেন এই নারী অ্যাথলেট।

আজ মঙ্গলবার ওদাইবা মেরিন পার্কে টোকিও অলিম্পিকসের চতুর্থ দিনে মেয়েদের সাঁতার, সাইক্লিং ও দৌড় মিলিয়ে হওয়া ট্রায়াথলনে ১ ঘণ্টা ৫৫ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে গোল্ড মেডেল জিতেন ফ্লোরা। ৬২ হাজার মানুষের দেশ বারমুডায়। তাদের হয়ে প্রথম স্বর্ণ জয়ের পর ফ্লোরা বলেন, ‘আমার মনে হয় পুরো বারমুডা এখন উত্তেজনায় ভরপুর। কারণ এটি তাদের সবার জন্য অন্যরকম কিছু।’

বারমুডার দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকসের ইতিহাসে পদক জিতলেন ফ্লোরা। ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকসে মেন’স হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন ক্লারেন্স হিল। ফ্লোরার নিকট প্রতিদ্বন্দ্বী গ্রেট ব্রিটেনের জর্জিয়া টেইলর-ব্রাউন ১ ঘণ্টা ৫৬ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রুপা। ১ ঘণ্টা ৫৭ দশমিক ৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী কেটি জ্যাফার্স।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button