রাজশাহী বিভাগসারাদেশ

রামেক করোনা ইউনিটে প্রাণ গেল আরো ১২ জনের

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকাল ৮টা থেকে রবিবার (২২ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ১২ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। মৃত ১২ জনের মধ্যে পাঁচজন রাজশাহীর, নাটোর, নওগাঁ ও পাবনার দু’জন করে এবং একজন চাঁপাইনবাবগঞ্জের।

রামেক পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৪০ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button