রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় বগুড়ায় ৩৭১টি নমুনায় নতুন করোনা শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার ৬.৪৬ %।  সুস্থ হয়ে উঠেছে ২৪ জন।  আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন।

নতুন শনাক্তদের মধ্যে সদরের ২২ জন ও ২ জন শাজাহানপুর উপজেলার। এই ২৪ জনসহ বগুড়ায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩৬ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সদরের পান্না তালুকদার (৫৩)। এছাড়া অন্য জেলা থেকে আসা ১ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।

সকালে এসব তথ্য জানিয়েছেন মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদুল হক।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button