রাজশাহী বিভাগসারাদেশ

রাবিতে ভর্তিযুদ্ধ শুরু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সোমবার শুরু হয়েছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। শুধু শিক্ষার্থীই নন, তাদের সঙ্গে এসেছেন অভিভাবকরাও। করোনাকালে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে দিনে তিন শিফটে পরীক্ষা গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কর্র্তপক্ষ। সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয় পরীক্ষা। তাই সকাল ৭ টা থেকেই শিক্ষার্থী ও অভিভাবকরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেন। সকাল ৮ টায় বিশ্বদ্যিালয়ের ভবনগুলো খুলে দেওয়া হয়। এরপর ভবনগুলোর সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়। আবার অনেকে নিজের কেন্দ্র খুঁজতে শুরু করেন। করোনার কারণে ৩০ মিনিট পূর্বেই শিক্ষঅর্থীদের পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। এসময় শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি দেয়া হয় হ্যান্ডস্যানিটাইজার, পরীক্ষা কক্ষে নিশ্চিত করা হয় তিন ফুট দূরত্ব। এদিকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেছেন,ভর্তি পরীক্ষায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন। এ কারণেই জালিয়াতি চক্র সফল হয়নি। এবার রাবিতে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু ও অভিভাবকদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাসসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলো। আবাসিক হলগুলো বন্ধ থাকায় রাজশাহী নগরীর বিভিন্ন মেস ও হোটেলগুলোতে উঠেছেন ভর্তি পরীক্ষার্থীরা। এছাড়া অনেকেই উঠেছেন রাজশাহীতে তাদের আতœীয়স্বজনের বাড়িতে। তবে ছাত্রী ভর্তিচ্ছুদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রী হলগুলোতে থাকার ব্যবস্থা করেছেন। প্রক্টর দপ্তর জানায়, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভর্তিচ্ছুদের সহযোগিতা করার জন্য তৎপর রয়েছে মহানগর পুলিশ, সিটি কর্পোরেশন, বিএনসিসি, রোভার স্কাউট, ছাত্রলীগ এবং জেলা সমিতিগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়,ভর্তি পরীক্ষায় ৪ হাজার ১৯১টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী। মোট তিনটি ইউনিটে প্রতিদিন তিন শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিট (বিজ্ঞান) ৪ অক্টোবর, ‘এ’ (মানবিক) ইউনিট ৫ অক্টোবর, ও ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান বলেন, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে ভর্তিচ্ছুদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা কক্ষে কেবলমাত্র প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ নিয়ে প্রবেশ করতে হবে। কাগজপত্র ছাড়া অন্য কিছু যেমন ইলেকট্রনিক যন্ত্র ইত্যাদি আনা যাবে না।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button