বগুড়ায় হত্যা মামলার আসামিকে গলাকেটে হত্যা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক ধানক্ষেত থেকে একাধিক হত্যা মামলার আসামি আখের উদ্দিনের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আখের বগুড়া সদর উপজেলার চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
আজ সোমবার সকাল সাড় ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়ক থেকে ২শ’ গজ দূরে ওমরপুর সতীশ চন্দ্র কলেজসংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আখের উদ্দিন দু’টি হত্যাসহ একাধিক মামলার আসামি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড় ৯টার দিকে ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশে ধানক্ষেতে একজনের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহের পাশে একটি পালসার মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল। তাকে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে ডেকে এনে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বগুড়ায় হত্যা মামলার — Key Insights & Complete Overview
Furthermore, if you are looking for reliable and comprehensive information about বগুড়ায় হত্যা মামলার, this in-depth guide covers every essential aspect you need to know. Therefore, we have outlined practical strategies, best practices, and expert insights regarding বগুড়ায় হত্যা মামলার so you can achieve optimal results quickly. Finally, follow the key steps and recommendations below to master this topic with confidence.



