রাজশাহী বিভাগসারাদেশ

বড়াইগ্রামে পিকআপ উল্টে এক নারী ও মহিষের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চাকা ফেটে গিয়ে মহিষবাহী একটি পিকআপ পাশের খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে এক নারীকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয় ও খাদের পানিতে ট্রাকসহ চাপা পড়ে মহিষটিও মারা যায়। বুধবার সকাল ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার আইড়মারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম জরিনা বেগম (৪২)। সে গুরুদাসপুরের সিধুলী গ্রামের তাজের উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে খেজুরের রস নিতে স্বামীর সঙ্গে এসেছিলেন জরিনা বেগম। এ সময় ঢাকাগামী ওই পিকআপটির চাকা ফেটে (পাঞ্চার) গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় ও পিকআপে দড়ি দিয়ে বাঁধা একটি মহিষ খাদের পানির নীচে চাপা পড়ে মারা যায়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চালককে খুঁজে পাওয়া যায়নি। পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button